বগুড়া ধুনটে ইয়াবা সহ সরকারি কর্মচারী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধি অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে বিরেন সেখ (৪৭) নামে সরকারি এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ  থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। বিরেন সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের মোলা বক্সের ছেলে। সে কুড়িগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি করে। এরআগে শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরেন সেখ এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদকদ্রব্য পৌঁছে দেয় ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ প্রতিভা সন্ধানী, পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায় সংবর্ধনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে

‎সবুজবাগ থানা যুবদল নেতা সাকিবের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার: সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

 ​সবুজবাগ থানা যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাকিব-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত