বগুড়া শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি দুই কারখানার ১ লাখ টাকা জরিমানা

আজ বগুড়া শেরপুরে চৈতি দধি ভান্ডার কারখানা, ঘোষপাড়া, শেরপুর, বগুড়া ও প্রান্ত দধি ভান্ডার কারখনা, ঘোষপাড়া, শেরপুর, বগুড়ায় অভিযান। ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়
অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তেরি করতে দেখা যায়। প্রস্তুতকৃত দই ও মিষ্টি খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। সংরক্ষিত মিষ্টিতে পোকার অস্তিত্ব পাওয়া যায়। খাদ্যকর্মীগণ পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না মর্মে প্রতীয়মান হয়।
পোড়া তেলে খাবার তৈরি করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর, বগুড়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ চৈতি দধি ভান্ডার ঘোষপাড়া, শেরপুর, বগুড়াকে ৫০ হাজার টাকা এবং প্রান্ত দধি ভান্ডার ঘোষপাড়া, শেরপুর, বগুড়াকে ৫০ হাজার টাকা। ২টি প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযানে মোঃ রাসেল নিরাপদ খাদ্য অফিসার, তাহমিনা আক্তার, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর, বগুড়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন শেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

slotoro casino – Ο κορυφαίος προορισμός σας για την καζίνο