
সিপিএসসি বগুড়া, এসআরবি-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা টু জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসে ১ জন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২ অধিনায়ক এর নির্দেশনা মোতাবেক সিপিএসসি বগুড়া-এর একটি চৌকষ আভিযানিক দল আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টা ৪০ মিনিটে বগুড়া সদর উপজেলা মাটিডালী বিমান মোড় করতোয়া পাম্প সংলগ্ন মহাসড়কের উপর একটি মাদক বিরোধী চেকপোস্ট পরিচালনা করে অভিযুক্ত মাদক কারবারী আসামী মোঃ ফরহাদ হোসেন (২৯), পিতা মোঃ হারেজ আলী, সাং-সোনাপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে ১৪ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।





