
বরিশাল জেলার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের এক সুসংগঠিত আয়োজনের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকমণ্ডলী।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মাহমুদ-সহ উপস্থিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম আক্তার।
বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রিপন কান্তি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ—বিদ্যুৎসাহী সদস্য মোসাম্মৎ আরফানা আক্তার ও মোঃ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক তারেক হোসেন, পাপিয়া বেগম, জিয়াউদ্দিন এবং বিএসসি শিক্ষক মিজানুর রহমান উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতি মোঃ রোকনুজ্জামান খান উজ্জ্বলের গতিশীল নেতৃত্বে এবং শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।




