![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:৪৭ এ.এম
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন নেতৃত্বে রবিউল ও সাজীদ
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২০২৬–২৭ মেয়াদের সপ্তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউল হাছান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ আল সাজীদ।
নবনির্বাচিত এই নেতৃত্বের মাধ্যমে ক্লাবটির আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি মো. রবিউল হাছান ও সাধারণ সম্পাদক মো. জুনায়েদ আল সাজীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও পেশাগত দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তাঁরা।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.