বহিষ্কারের পরও বহাল তবিয়তে নেতা

জামালপুরের বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম দাদা স্বপদে পুনর্বহাল না হয়েও দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম দাদাকে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।২০২৩ সালের ১২ ডিসেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের পর সাইফুল ইসলাম দাদা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বহিষ্কারের পর তাকে স্বপদে পুনর্বহালের কোনো দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন রয়েছে।

তাদের দাবি, স্বপদে পুনর্বহালের কোনো প্রকাশ্য দলীয় সিদ্ধান্ত না থাকলেও তিনি কীভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর বলেন, সাইফুল ইসলাম দাদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন