বাঁশখালী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রাম্পার সহ ৩জন আটক

চট্টগ্রাম বাঁশখালী থানাধীন বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক তিনটি ঘটনায় মোট ০৩টি ড্রাম্পার ট্রাকসহ ০৩ জন চালককে আটক করা হয়েছে।
শনিবার (২৮মার্চ ২৬ )রাত অনুমান ০৩:০০ ঘটিকায় বাঁশখালী থানাধীন ২নং সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দিঘীরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল হতে অনুমতি ব্যতিরেকে বালু উত্তোলনপূর্বক ড্রাম্পার ট্রাকযোগে পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় বালুভর্তি একটি ড্রাম্পার ট্রাকসহ ট্রাকের চালক নেজাম উদ্দীন (৪০), পিতা- সিরাজুল ইসলাম, সাং- বৈলগাঁও, ৪নং ওয়ার্ড, সাধনপুর ইউপি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী, চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই তারিখ ও সময় বাঁশখালী থানাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলনকালে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ০২টি ড্রাম্পার ট্রাক আটক করা হয়। একটি ট্রাকের চালক আজম খাঁন (২৪), পিতা- মৃত জাকের আহমদ, সাং- চাঁপাছড়ি, ৮নং ওয়ার্ড, খানখানাবাদ ইউপি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী, চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ২৮/০৩/২০২৬ খ্রি. দুপুর অনুমান ১২:৪০ ঘটিকায় বাঁশখালী থানাধীন ১২নং ছনুয়া ইউনিয়নের পশ্চিম প্রেমবাজার এলাকায় অবৈধভাবে অনুমতি ব্যতিরেকে মাটি উত্তোলন ও পরিবহনকালে বাঁশখালী থানা পুলিশের আরেকটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় একটি ড্রাম্পার ট্রাকসহ চালক মোঃ আকাশ (৩২), পিতা- মৃত জহিরুল ইসলাম, সাং- ছনুয়া, ৭নং ওয়ার্ড, ছনুয়া ইউপি, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঁশখালী, চট্টগ্রাম এর নিকট সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান যে,
বাঁশখালী থানা পুলিশ অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন