বাংলাদেশ জামায়াতে ইসলামী সেলবরষ ইউনিয়নে উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে জামাতে ইসলামী উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদশাগঞ্জ কেন্দ্রীয় জামেয়া মসজিদের দুই তলায় এই ইফতার মাহফিলে জামাতের নেতৃবৃন্দ,কর্মী,সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের মতে, অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার শুরুর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মোঃ এনামুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেলবরষ ইউনিয়নের সেক্রেটারি) এর সঞ্চালনায় ইফতার মাহফিলটি শুরু হয়।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ধর্মপাশা সদর ইউনিয়নের সভাপতি মাওলানা এনামুল হক ও বাংলাদেশ জামাত ইসলামের পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম এছাড়াও পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা উপস্থিত হয়েসংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শুরুর দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বকর ইমন। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন ইমন খাঁন, যা উপস্থিতদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে।
উল্লেখ্য, ইফতার মাহফিলটি উপলক্ষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিভিন্ন স্তরের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন এবং ইফতার শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন