
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম মনিরুল ইসলাম সাদাফ ২৪ আগস্ট এর স্বাক্ষরিত এক পত্রে চুয়াডাঙ্গা জেলা কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়। যা আজ ( ২৬ আগস্ট) বুধবার পাবলিস্ট করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পূর্ণাঙ্গ কমিটিতে মো. আশরাফুল হক শিমুলকে সভাপতি ও মো. রোকনুজ্জামান রোকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রাশেদ আহমেদ রন্টু, সহ-সভাপতি জালাল উদ্দিন, আতাউর রহমান রতন, আহসানুল হক, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান টিপন ও মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার রহমান কাজল, অর্থ সম্পাদক মো. পারভেজ আলম, দপ্তর সম্পাদক মো. ওহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ মালিথা, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সেলিম রেজা সুমন, কর্মসংস্থান সম্পাদক (সংরক্ষিত) মো. রাশেদ আহমেদ রিপন, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক (মুসলিম) শামীম আহমেদ, ধর্ম সম্পাদক (অন্যান্য) সুফল কুমার, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহানাজ বিন তাজ (নাজু), কার্যনির্বাহী সদস্য আক্তারুজ্জামান, মো. মোখলেসুর রহমান (নালু), মো. ওয়াসিম, আশিকুর রহমান আশিক, সানজিদ রূহিনা দীবা, নাহিদা সুলতানা এবং বাবুল আক্তার।
এর আগে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা শাখার সাধারণসভা অনুষ্ঠিত হয়।সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সাধারণ সদস্যদের উন্মুক্ত আলোচনা ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে সর্বসম্মতিক্রমে মো. আশরাফুল হক শিমুলকে সভাপতি এবং মো. রোকনুজ্জামান রোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরবর্তীতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফের অনুমতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নূপুরের তত্ত্বাবধানে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করা হয়। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে বিডিএমএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এই কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়, এই কমিটি ৬ মাস থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য সাময়িকভাবে অনুমোদন দেয়া হয়েছে।




