![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১১:৩৫ এ.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের মাসিক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
সভায় ইউনিটের সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের চলমান মানবিক ও সেবামূলক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ও সেবার মান আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.