বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সদস্য হলেন কালাম আজাদ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছর মেয়াদী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
তথ্য ও সস্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামালকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এ ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকায় এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পরিলক্ষীত করেই একসময়ের রাজপথের লড়াকু