বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউফল উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলের ১ নম্বর কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আসন্ন কর্মী সভা সফল করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার কাছিপাড়ায় অবস্থিত কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সুমন, সহ-সভাপতি ও কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাসান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদ।
এ সময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি ১ নম্বর কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের আসন্ন কর্মী সভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে