বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে মোবাইল সিম কার্ড অ্যাক্টিভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুরিশ (ডিবি)।
​গত ৩০ সেপ্টেম্বর( বুধবার) রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুন আলী খাঁ (৩০), মো: জিহাদ বিশ্বাস (২৩) ও মো: লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুরিশে একটি দল কার্তিকদিয়া গ্রামে আসামি মামুন আলী খাঁর বাড়িতে অভিযান চালায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ছাপ সম্বলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম নিবন্ধন করে আসছিল। পরবর্তীতে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।
​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ​১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন,
​৪টি USB পোর্ট, ​২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড (ইনঅ্যাক্টিভ),
​১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কিট
​১টি প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ
​নিবন্ধনের কাজে ব্যবহৃত ১টি কাগজের মার্কিং টেপ ​সিম বিক্রয়ের অ্যাপস সম্বলিত ১টি Infinix smart10, ১টি OPPO A77 এবং ১টি OPPO APH1909 মডেলের স্মার্টফোন।
​বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের