![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৮:১১ এ.এম
বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) খুলনার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার উপপ্রধান এ এস এম কবীর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন
সিনিয়ার তথ্য অফিসার মেহেদি হাচান।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তথ্যের গেইটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে, সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.