
দীর্ঘ প্রায় আট বছর পর অবশেষে ঘোষণা করা হয়েছে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে প্রকাশিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিয়ামুল কবির রাহুল।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে শামীম শিকারী, সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ আল মামুনসহ বেশ কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।
উক্ত আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
দীর্ঘদিন পর কমিটি ঘোষণাকে ঘিরে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন।
এই কমিটির কাছে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ছাত্রদলকে আরও সংগঠিত করবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক





