বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা শেখ মোঃ আজগর আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত আইয়ুব ফকিরের ছেলে মোঃ ইলিয়াস ফকিরের দায়ের করা চেক ডিজঅনার মামলায় (এন আই এ্যক্ট এর ১৩৮ ধারা মোতাবেক) এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শেখ মোহাম্মদ আজগর আলী বর্তমানে সুনামগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার নড়াইল খান এলাকার মৃত আব্দুল হক শেখের ছেলে।

মামলার কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলায় কর্মরত থাকাকালীন সময়ে মামলার বাদী মোঃ ইলিয়াস ফকিরের নিকট হইতে তিন লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করেন শেখ মোহাম্মদ আজগর আলী। নির্ধারিত সময়ে টাকা প্রদানে ব্যর্থ হওয়ায় ২৫ সালের ৫ই আগস্ট সোনালী ব্যাংকের একটি চেক প্রদান করেন তিনি। একই সালের ১২ ই আগস্ট মামলার বাদী চেকটি ডিজঅনার করিয়া ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে গত ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর  শেখ মোঃ আজগার আলীর বিরুদ্ধে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে সি আর ৬২২/ ২৫ নং মামলাটি দায়ের করেন মোঃ ইলিয়াস ফকির।

এ বিষয়ে মোঃ আজগর আলীর সাথে মোবাইলে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক কারণে একটু সমস্যার মধ্যে রয়েছেন। তবে অল্প দিনের মধ্যেই মামলার বাদী মোহাম্মদ ইলিয়াস ফকিরের সাথে যোগাযোগ করে মামলাটি নিষ্পত্তি করবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক সেবীদের দমনে কঠোর প্রশাসন ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলার সভায় বক্তারা

​আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদক,

মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল