বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

এদিনাজপুর শহরে একটি ঘরের মেঝে থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় শহরের সুইহারি আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী এর তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ওই এলাকার তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ, গঙ্গাচড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিত মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে