![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৫:৫২ এ.এম
বানারীপাড়ায় ঘরের মাটি কেটে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী
বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের ৭ নম্বর গাভা এলাকায় আব্দুল মন্নান ফকিরের ঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, গতকাল রাতে চোরেরা মাটি কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এভাবে ঘরের মাটি কেটে চুরির ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাতের বেলায় চোরের দল সক্রিয় থাকায় অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন।
এলাকাবাসী দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.