বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি। বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব সাচিং প্রু বলেন, “পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা যেন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”
জেলা প্রশাসক জনাব নাজনীন সুলতানা তাঁর বক্তব্যে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার, এসআরবি প্রতিনিধি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক গ্রহণ শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জমি সংক্রান্ত বিরোধে ফুলপুর হালুয়াঘাট সীমান্তে সেতু নির্মাণকাজে বাধা, মালামাল আনলোডে সালাম-কালাম চক্রের বাধা

ময়মনসিংহ হালুয়াঘাট  ফুলপুরের সীমান্তে বড়ইকান্দি-শাকুয়াই সেতুর নির্মাণকাজ গত দুই দিন