বান্দরবান কক্সবাজার’সহ “পরিবেশ ধ্বংস’ প্রশাসন নিরব রহস্য জনক

 সুত্র” বাংলাদেশ পরিবেশ রক্ষা পরিষদ” ১৯৯১ থেকে”২০২৬ “সাল “ত্রিশ হাজার “পাহাড় কাটা হয়েছে। আর কত  হাজার পাহাড় কাটলে প্রশাসন খুশি হবেন!
বান্দরবান-কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় অব্যাহত পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংস বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয়ে পড়েছে,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বিশেষ তদন্ত কমিটি করে,  বান্দরবান-কক্সবাজার বিশেষ করে  লামা উপজেলাসহ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটা, বন উজাড় এবং পরিবেশ ধ্বংসের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের তথ্যমতে, ১৯৯১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ত্রিশ হাজারেরও বেশি পাহাড় আংশিক বা সম্পূর্ণভাবে কাটা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এই অনিয়ন্ত্রিত পাহাড় কাটার ফলে—
ভূমিধসের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে
প্রাকৃতিক জলাধার ও ঝর্ণা শুকিয়ে যাচ্ছে
জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে
স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এসব কার্যক্রম অনেক ক্ষেত্রে প্রশাসনের নীরবতা বা অকার্যকর ভূমিকার কারণে অব্যাহত রয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে।
অতএব,দেশের বিশিষ্টজন পরিবেশবাদীদের জোর দাবি— ১. অবিলম্বে অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক
২. জড়িত ব্যক্তি ও প্রভাবশালীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক
৩. ক্ষতিগ্রস্ত পাহাড় ও বনাঞ্চল পুনরুদ্ধারে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হোক
৪. স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করা হোক
আমরা বিশ্বাস করি, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে সরকার   কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
DC Office Bandarban  পরিবেশ অধিদপ্তর বান্দরবান…..

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন