বালিজুরির নয়াহাটী-রামনগর সড়ক পাকা করার দাবি, দুর্ভোগে এলাকাবাসী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিজুরি নয়াহাটী থেকে রামনগর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদায় পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রামনগরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, বালিজুরি নয়াহাটী থেকে রামনগর পর্যন্ত সড়কটি দ্রুত পাকা ও সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ সুনামগঞ্জ
এর যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট জিয়াউর রহমান (অবঃ) বলেন। সুনামগঞ্জ জেলা হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলা তার মধ্যে তাহিরপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন স্পট রয়েছে যার জন্য পাকা রাস্তা খুবি জরুরী। এই জনপদের মানুষজন একটি রাস্তার অভাবে নানাবিধ সমস্যায় ভুগছেন। আমি প্রশাসনের জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ কমাবেন এবং মানুষের চলাচলের সুব্যাবস্হা করে দিবেন।
রামনগর গ্রামের পুলিশ সদস্য মোঃরাসেদুল বলেন এই ভাংগা এবং কাঁদা মাকা রাস্তাটি দিয়ে আমাদের চলাচল করতে খুবি কষ্ট হয়।আমাদের কেমলমতি শিশিরা স্কুলে জেতে পারে না।তাই রাস্তাটি দ্রুত পাকা করে দিলে আমরা উপকৃত হবো।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন