![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১০:৫৩ এ.এম
বালিয়াকান্দিতে পিঁয়াজের সংরক্ষণের ঘর ভেঙে চাপা পড়লো গরু ছাগল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দ মেগচামী গ্রামে এক দুর্ঘটনায় পিঁয়াজ সংরক্ষণের ঘর ভেঙে পড়ে গরু ছাগল চাপা পড়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে মোঃ আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরের চাংয়ে বিপুল পরিমাণ পিঁয়াজ সংরক্ষণ করে রাখা ছিল। হঠাৎ অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে চাংটি ভেঙে পড়ে যায়। এতে পিঁয়াজসহ গোয়ালঘর ধসে পড়ে।
এ ঘটনায় গোয়ালঘরে থাকা প্রায় ৩ থেকে ৪টি গরু ছাগল চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং গরু ছাগল গুলোকে উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত পরিমাণ পিঁয়াজ চাংয়ের ওপর রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গরুগুলোর কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.