![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:২২ পি.এম
বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে আরিয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু আরিয়ান উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পুরান খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.