![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ১০:৫১ এ.এম
বালিয়াকান্দিতে বিষপানে বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে দুখু মাহমুদ (৬৫) ওরফে দুহে নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুখু মাহমুদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খালকুলা গ্রামের মৃত সুখাই মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৪ মার্চ দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে দুখু মাহমুদ নিজ ঘরের শয়নকক্ষে ধানের পোকা মারার কীটনাশক পান করেন। এ সময় তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেন। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের মধ্যে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান তিনি রাজবাড়ীতে আছেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরোতাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.