![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১১:০৮ পি.এম
বাসন থানার বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত ২ আসামিসহ বিভিন্ন মামলার মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সিফাত আহম্মেদ (২২) ও মোঃ হৃদয় আহম্মেদ রিসাদ (২১)-কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মোঃ বাবু মিয়াকে (২৮) আটক করা হয়েছে।
অভিযানে আরও গ্রেফতার করা হয় সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাসান আলীকে। পাশাপাশি জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মোঃ সাইদুল ইসলাম (২০)-সহ আরও কয়েকজনকে আটক করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.