
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও তদন্তে সন্দেহভাজনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ লিটন মিয়া (৫০), মোঃ ইসমাইল (৪০) এবং মোঃ লিটন সরকার (৪২)-কে গ্রেফতার করা হয়।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তালহা মাহমুদ বর্ষন (২০)-কে আটক করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মোঃ পারভেজ মিয়া (২৬)-কেও গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনভুক্ত মামলায় রাকিব হাসান তারেক (৩৫), মনির হোসেন (৩০), মমিন হোসেন (৩৮), মোঃ সাইফুল ইসলাম সজল (২৭), মোঃ আল আমিন হোসেন (২২), মোঃ আরাফাত হোসেন (২২), মোঃ সোহেল মন্ডল (৪০) এবং মোঃ সাদ্দাম হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমনে তথ্যভিত্তিক অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




