বাসন থানার বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন, সিআর মামলা এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন সংক্রান্ত অভিযোগ রয়েছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফারুক হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা (অংশ) এলাকার বাসিন্দা।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি তারা মিয়া (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামে এবং বর্তমানে তিনি গাজীপুরের চান্দনা হাজী মার্কেট এলাকায় বসবাস করতেন।
অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকেও গ্রেফতার করা হয়। তারা হলেন নুর মোহাম্মদ সিকদার (৩৫), গ্রাম- আধেপাশা, বাসন, গাজীপুর এবং মোঃ ছাইফুল ইসলাম (৩৭), গ্রাম- ভোগড়া, বাসন, গাজীপুর।
এদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার আসামি মোঃ মাসুম মিয়া (২১)কেও গ্রেফতার করা হয়েছে। তিনি ভোগড়া তালতলা এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন