বাসাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইলে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে ২০২৬-২০২৭ অর্থবছরের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাসাইলের মডেল কেয়ারটেকার মো. রাশেদুল ইসলাম এবং সাধারণ মডেল কেয়ারটেকার ইয়াছিন আলী খান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন