বিএনপি’র পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএবি) চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আজ বুধবার অনুমোদন দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এই কমিটি অনুমোদন প্রদান করেন।
 নবনির্বাচিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ. কে. এম. ওয়ালিউর রশীদ, সাধারণ সম্পাদক হিসেবে মো. সবুর জাহাঙ্গীর আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওয়াহিদ জোয়ার্দ্দার। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি মো. মইনুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজালাল, অর্থ সম্পাদক মো. টিপু সুলতান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. বিপ্লব হোসেন, চাকরি বিষয়ক সম্পাদক মো. সমসের আলী, দফতর সম্পাদক মো. জাহিদ হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মিনারুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক মো. মরিয়ম খাতুন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন