বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মদন পৌর যুবদলের আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মদনে পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর যুবদলের সভাপতি শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আল আমিনের নেতৃত্বে আনন্দ র‌্যালিটি বের করা হয়।
র‌্যালিটি মদন পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ র‌্যালিতে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

৫২নং ওয়ার্ড, মুরাদপুর মাদ্রাসা রোড এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন