![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৫:৫০ এ.এম
বিদেশি পিস্তলসহ জিসান গ্রুপের তিন সদস্য আটক, কুমিল্লা বুড়িচং পৌরসভার বাসিন্দা ২জন
ঢাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ কথিত জিসান গ্রুপের তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০), একই এলাকার মোমিনুল হকের ছেলে মো. মেহেদী হাসান (২৪) এবং লক্ষ্মীপুর জেলার আমিরাবাদ গ্রামের নুরুল হকের ছেলে মো. স্বাধীন আহমেদ রনি (৩৫)।
প্রাথমিকভাবে জানা গেছে, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.