বিরল থানা দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত:

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জেলা পুলিশে জুলাই/২০২৬ মাসের পারফর্মেন্স মূল্যায়নে, দিনাজপুর জেলার ১৩টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বিরল থানা।
এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরানকে বিশেষ সম্মাননা ও স্বাগত জানিয়েছেন দিনাজপুরের জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, পিপিএম।
জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি আল এমরানের হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আব্দুল হালিম।
পুরস্কার প্রদানকালে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম বলেন, পুলিশের মূল কাজই হলো জন গণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং সেবার মান বৃদ্ধি করা। জুলাই মাসের পারফর্মেন্স মূল্যায়নে বিরল থানা টিমওয়ার্ক এবং পেশা দারিত্বের এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা প্রশংসনীয়। আমি আশা করি এই স্বীকৃতি বিরল থানাসহ জেলার বাকি থানা গুলোর কাজের গতি ও জবাব দিহিতা আরও বাড়িয়ে দেবে।
শ্রেষ্ঠ থানার গৌরব অর্জনের পর বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, এই অর্জন বিরল থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফসল। আমরা সাধারণ মানুষের দোর গোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং বিরল উপজেলার সর্বস্তরের জন গণের সহযোগিতার কারণেই আজ আমরা এই গৌরব অর্জন করতে পেরেছি। এই পুরস্কার আমাদের আগামী দিনে আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন