
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ইসলামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আক্কাস আলী (৫২), পিতা-মৃত আঃ কাদের, মাতা-মৃত তারা ভানু, সাং-দেবশাই দক্ষিনপাড়া, থানা- ধামরাই, জেলা-ঢাকাকে ০১ (এক) কেজি গাঁজাসহ (যাহার মূল্য অনুমান ৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির নগদ ২১৫০/-(দুই হাজার একশত পঞ্চাশ) টাকা জব্দ করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন পানপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ বখতিয়ার গালীব (২৮), পিতা-গফুর শিকদার, মাতা-ইমতিয়াস খাতুন লোবানা, স্থায়ী সাং-ব্যাংক কলোনী ২নং রোড, বাড়ি নং-১২/১, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, স্থায়ী সাং-বাঘুলি, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ এর হেফাজত হইতে এবং পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়ামতে সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৩০,০০০/-ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৮/২০২৬ খ্রি. তারিখ ১৮:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল (৪৪), পিতা-ইমান আলী, মাতা-সখিনা বেগম, সাং-কুমকুমারি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/-পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




