বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৮/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী  ১। মোসাঃ সুরাইয়া ইসলাম ওরফে ডায়না (২৬), স্বামী-মোঃ ইমন, পিতা-মাসুদ রানা, সাং-কাঞ্চনপুর বেদেপল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৪ গ্রাম, মূল্য অনুমান ১২,০০০/- বার হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন