সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এ বি এস যুব কল্যাণ ঐক্য ফ্রন্টের উদ্যোগে মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার আলীপুর পয়েন্ট, পলাশ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বি এস যুব কল্যাণ ঐক্য ফ্রন্টের প্রতিষ্ঠাতা মো. আবু বক্কর সিকদারের প্রতিষ্ঠিত সংগঠনটির বিশ্বম্ভরপুর শাখার সভাপতি মোজাম্মেল হকের স্বদেশ আগমন উপলক্ষে এ মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি এস যুব কল্যাণ ঐক্য ফ্রন্ট বিশ্বম্ভরপুর শাখার উপদেষ্টা সার্জেন্ট জিয়াউর রহমান (অব.) বিএসএস, উপদেষ্টা নূরুল ইসলাম মিনহাজুল আবেদীন রাজু এবং শাখার সভাপতি মোজাম্মেল হক।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন লাল মিয়া, বাছির মিয়া, রাজু মিয়া, মকবুল হোসেন, আলমগীর, শাহ জামাল ও মনফর আলী। অনুষ্ঠানে এ বি এস যুব কল্যাণ ঐক্য ফ্রন্ট বিশ্বম্ভরপুর শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির বিশ্বম্ভরপুর শাখার অর্থ সম্পাদক সাব্বির আহমদ। সার্বিক আয়োজনে সহযোগিতা করেন আলীপুর গ্রামের সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশ, জাতি, সংগঠনের অগ্রগতি এবং সবার কল্যাণ কামনা করা হয়। এ সময় বক্তারা সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্যে সংগঠনের ফান্ডিং এর জন্য সবাইকে মাসিক চাঁদাসহ সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।