বিশ্বম্ভরপুরে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অদ্য সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলা প্রশাসন অফিসের সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দলীয় দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
মিছিল শেষে  সমাবেশে স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। তারা নিজেদের বিভিন্ন দাবি ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সমাবেশে আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দুলাল, যুবদলের সাবেক সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল বাছিত, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুলছাত্তার,যুবদলের যুগ্ন আহবায়ক হিমেল মিয়া।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আবদুল হাই,বিএনপি নেতা আব্দুল হালিম ,যুবদল নেতা, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা ইসমাউজ্জামান উজ্জ্বল, সাইদুর রহমান শাকিল, বিএনপি নেতা হায়তুল মিয়া,জিল্লুর, সোহাংগির,জুনু,সাইকুলসহ যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন বিশ্বম্ভরপুর সম্প্রীতির শহর এখানে কোন বিশৃংখল কাজ  করা চলবে না।অন্যান্য দলের কাউকে আমরা কোন হামলা- করছি না, কিন্তু আপনারা বিশৃঙ্খলা করলে আপনাদেরকে আমরা আইনের কাছে তুলে দিবো। দেশে অরাজকতা সৃষ্টি করলে আমরা তা প্রতিহত করবো। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাক আমরা এই কামনা করছি।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।
সমাবেশ স্হলের  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে আমাদেরকে ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন