বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে থেকে এ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিজিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভার শুরুতেই মাতৃদুগ্ধ ও শিশুখাদ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।
 সভায় বক্তারা শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে মাতৃদুগ্ধের অপরিহার্যতা তুলে ধরেন। জন্মলগ্নেই শিশুকে শালদুগ্ধ প্রদান এবং প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
 এসময় সহযোগী অধ্যাপক ও গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন বলেন, শিশু জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। অনেকেই দেখা যায় বাচ্চা জন্মের পর বাইরে থেকে দুধ কিনে এনে খাওয়ান এটি খুবই দুঃখজনক।
তিনি বলেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই বাহিরের দুধ কিনে খাওয়ানো যাবে না।
একটি বাচ্চার পাকস্থলী খুবই ছোট হয় তাই জন্মের পর অল্প অল্প পরিমাণ বুকের দুধ খাওয়ালেই বাচ্চা সুস্থ সবল থাকে। এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা আবশ্যক। সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, শিশুর জন্য মায়ের বুকের দুধের কোন বিকল্প নেই। যারা বাচ্চা জন্মের পর বাইরে দুধ কিনে খাওয়ান এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এ সময় আরোও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদ তানি প্রমুখ। এ সময় আরোও উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার শামীমা ইয়াসমিন, বক্ষব্যাধি চিকিৎসক ডা. ফাতিমা হক, সদর হাসপাতালের প্রধান অফিস সহকারী ফারুক হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,পুলিশ হবে জনগণের বন্ধু,২৭তম বিসিএস ব্যাচ পুলিশের সমাপনী কুচকাওয়াজ

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল