
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা সদরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০৫ অক্টোবর)সকাল ০৯:৪০ টার সময় সময়,জেলা প্রশাসনের কার্যালয় চুয়াডাঙ্গা হতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয় এসে শেষ হয় এবং র্যালি শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার চুয়াডাঙ্গা। বিএম তারিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চুয়াডাঙ্গা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মোঃ আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার চুয়াডাঙ্গা। মোঃ শাহিনুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ চুয়াডাঙ্গা।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি গন,বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী,রোভার স্কাউট এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য গন এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান দুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।





