বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান, খনন করা কবর ভরাট এবং রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম, মাগুরার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাস এবং শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সিকদার মনজুরুল আলমসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান, খনন করা কবর ভরাট এবং রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
তারা আরও বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Winnita Casinò

Winnita Casinò Winnita Casino è l’ideale per chiunque voglia divertirsi