
দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দিবাগত গভীর রাতে বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামের নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুলতানপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আবু তাহের এবং একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছেদ আলী।
পরে আজ ১১ নভেম্বর গ্রেপ্তারকৃত দুই আসামিকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।





