বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন ও পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সেতাবগঞ্জ বড়মাঠ জিমনেশিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলমসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, নতুন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ ও আদর্শ শিক্ষকই পারে একটি সুন্দর, শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে।
তিনি নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দর্শনা পরানপুর – লোকনাথপুর সড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা মনিরুল সহ আহত (২) দুই

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দর্শনা পৌরসভার পরানপুর –