
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের দক্ষতা এবং সমন্বিত প্রচেষ্টায় গত ৯৬ ঘণ্টায় সফলভাবে ৫টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রসূতি মা ও সকল নবজাতক শিশু সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, দক্ষতা এবং সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে এসব নরমাল ডেলিভারি সম্পন্ন করা হয়। এতে হাসপাতালটিতে প্রসূতি সেবার প্রতি স্থানীয়দের আস্থা আরও বাড়ছে।
বোচাগঞ্জবাসীর প্রত্যাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়-এর সঠিক দিকনির্দেশনা ও আন্তরিকতায় চিকিৎসক এবং নার্সদের সমন্বিত টিম ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখবে।
বিশেষ করে বোচাগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলা থেকে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় ও দরিদ্র পরিবারের প্রসূতি মায়েদের নিরাপদ ও মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।





