![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৭:১১ এ.এম
বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেফতার ১
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খাঁন।
গ্রেপ্তার নূর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.