কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ কেন্দ্রীয় মসজিদ মার্কেটে সোমবার (১৭ আগষ্ট) রাত সারে ১২টায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন দলটির নের্তৃবৃন্দরা। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, শশীদল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি), আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. কাউছার, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



