![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১১:৩৮ এ.এম
ব্রাহ্মণপাড়ায় গাছ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যা: আদালতে মামলার পর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধবপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানাকে মামলাটি এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) ও মো. ফারুক প্রকাশে চোরা ফারুককে (৪০) আসামি করা হয়েছে। তাদের বাড়ী একই এলাকার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিদ্দিক মিয়ার সাথে ১নং আসামি মাহফুজ মিয়ার সাথে কাঠ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে মনমালিন্য ও বিরোধ চলে আসছিল। গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির পাশে ডেকে নেওয়া হয়। পরবর্তীতে আসামিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলের ডোবায় ফেলে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর আসামিরা বিষয়টিকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করে। তবে পরবর্তী সময়ে গোসল করানোর সময় ভিকটিমের গলায় ও পেছনের দিকে নখের দাগ এবং আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনার নিহতের ছেলে বাহার মিয়া কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানাকে মামলা রুজু করার নির্দেশ দেন।
বর্তমানে মামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.