ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা,জেলা ক্রীড়া অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।
এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য ছিল—”ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা” আন্তর্জাতিক প্রতিপাদ্য “Sports: Building Bridges, Breaking Barriers”। নব যোগদানকৃত জেলা প্রশাসক জনাব আবু সাইদ বলেন, ক্রীড়া মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তোলে এবং সামাজিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণদের বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং মাদকসহ নানা অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার