পাবনার ভাঙ্গুড়ায় অসুস্থ পশু জবাই ও বিক্রয়ের পরিকল্পনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৬ শে এপ্রিল (রবিবার) রাত ০৮ টার সময় ভাঙ্গুড়ার শরৎনগর বাজারে মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভাঙ্গুড়া চৌবাড়ীয়া হারোপাড়া
পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসিন্দা মৃত ইয়াসিন মোল্লার ছেলে মো: বাচ্চু মোল্লা (৫৮) কে দোষী সাব্যস্ত করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান,
এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজমের নেতৃত্বে এস আই আলামিসহ ভাঙ্গুড়া থানা পুলিশের এক চৌকস টিম সার্বিক সহযোগিতা করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, অসুস্থ পশুর মাংস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।




