![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৬:১৭ এ.এম
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।
উলিপুর থানাধীন ঘাটিয়াল আদর্শ বাজারের পার্শ্ববর্তী এলাকা ডম্পোরে জমাজমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো ২ ভাইয়ের মধ্যে।
গত ২৭/০৩/২০২৬ তারিখে গ্রাম্য শালিশ বসে এবং কিছু আলোচনা করে।
শুক্রবার হওয়ায় লোকজন নামাজের পরবর্তী সময় আবার বসার জন্য দুই পক্ষেকে বলে।
লোকজন সরাসরি হওয়ার একপর্যায়ে আবারো দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি শুরু হয়।
এবং প্রথম পক্ষ মোঃবকুল মিয়া তার বাসয়া ঢুকতে ধরলে পিছন থেকে তার ভাতিজার লাঠি দিয়ে বকুল মিয়ার মাথায় সজোরে আঘাত করে।
মাথা ফেটে যায় এবং মাঠিতে লুটেপরে।
তাকে চিলমারী সদর হাসপাতালে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে রংপুর সদর হাসপাতালে রেফড করে।
২৭/০৩/২০২৬ থেকে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয় না এবং গত ০১/০৪/২০২৬ তারিখ আনুমানিক রাত ৮.৩০ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনার পরে এলাকার চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.