
আন্তর্জাতিক বৌদ্ধ পর্যটক কেন্দ্র কুশীনগরের ‘ধম্ম মৈত্রী বিশ্ব চাকমা বুদ্ধ বিহার’ (যা উত্তর-পূর্ব ভারতের নির্মিত প্রথম বিহার)-এ আজ ১৮ নভেম্বর ২০২৬ প্রথম দানশ্রেষ্ঠ ‘কঠিন চীবর দান’ উৎসব অনুষ্ঠিত হতে হচ্ছে। এই অনুষ্ঠানে ভারত ছাড়াও আমেরিকা, থাইল্যান্ড, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ জন বৌদ্ধ পুণ্যার্থী অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। এ নিয়ে জোরেশোরে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
ধম্ম মৈত্রী চাকমা বুদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা কীর্তি মহাথের জানিয়েছেন, কঠিন চীবর দানে ব্যবহৃত চীবর ১৭ নভেম্বর সন্ধ্যায় তৈরি করা হবে। এর আগে কুশীনগরের অন্যান্য বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত চীবর দান অনুষ্ঠানে রেডিমেড (তৈরি করা চীবর) চীবর ব্যবহার করা হতো।
চাকমা বুদ্ধ বিহারে চীবর তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী ও মেশিন ত্রিপুরা থেকে আনা হয়েছে। এ ছাড়াও ত্রিপুরা থেকে এক ডজনের মতো পুরুষ ও নারী কারিগর ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন, যারা নভেম্বর ১৭ তারিখ সন্ধ্যায় চীবর তৈরি করবেন।
ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা এবং ত্রিপুরার চাওমুনু বিধানসভার বিধায়ক মি. শম্ভু লাল চাকমা শীঘ্রই কুশীনগর সফর করবেন। সেখানে উপস্থিত ত্রিপুরার উনকোটি জেলার এডিএম মি. সৌমিত্র চাকমা রবিবার জানান যে, মন্ত্রী ও বিধায়ক ১৮ নভেম্বর আসার সম্মতি দিয়েছিলেন, তবে ত্রিপুরার পৌর নির্বাচনের কারণে তাদের এই সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে মন্ত্রী ও বিধায়ক শীঘ্রই কুশীনগর আসার আশ্বাস দিয়েছেন।
