প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৬:৫৩ এ.এম
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু'দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক সরকারি ছুটিতে কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং ফরোয়াডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে আবারো যথা নিয়মে চলবে আমদানি-রপ্তানি।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, ভারতের স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। #
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.